Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php:146) in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-includes/feed-rss2.php on line 8
আন্তর্জাতিক – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক https://archive.sunamganjerkhobor.com Sat, 08 Oct 2022 04:30:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.14 মহারাষ্ট্রে ডিজেলবাহী লরিতে ধাক্কায় বাসে আগুন, নিহত ১১ https://archive.sunamganjerkhobor.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%b2%e0%a6%b0/ Sat, 08 Oct 2022 04:30:18 +0000 http://sunamganjerkhobor.com/?p=152137 সু. খবর ডেস্ক|| ভারতের মহারাষ্ট্রের নাশিক এলাকায় একটি বাসে আগুন ধরে অন্তত ১১ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। শনিবার (৮ অক্টোবর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নাশিকের আওরঙ্গবাদ সড়কে ডিজেলবাহী একটি লরিকে ধাক্কা দিলে বাসটিতে আগুন ধরে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত রাত আনুমানিক ৫টা ১৫ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর পরই তারা পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকেন।
এদিকে একটি ভিডিওতে দেখা যায়, পুরো বাসটিতে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
নাশিক পুলিশের ডেপুটি কমিশনার অমল তাম্বে বলেন, নিহতদের অধিকাংশই স্লিপার কোচ বাসের যাত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে রাজ্যমন্ত্রী দাদা ভুসে জানিয়েছেন, আহতদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে।

]]>