স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৬৯ জন। ১০১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে।
জানা যায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন দিরাই উপজেলার ৪২ জন, জামালগঞ্জ উপজেলার ১৭ জন, ছাতক উপজেলার ৯ জন, তাহিরপুর উপজেলার ১ জন। এছাড়াও হোম ছাড়প্রাপ্তদের মধ্যে দোয়ারাবাজার উপজেলার ১০ জন, তাহিরপুর উপজেলার ১০জন, জামালগঞ্জ উপজেলার ২১ জন, দিরাই উপজেলার ১৭ জন, ধর্মপাশা উপজেলার ১০ জন, ঝাতক উপজেলার ৩ জন, জগন্নাথপুর উপজেলার ৬ জন ও শাল্লা উপজেলার ২৪ জন।
গত ১ মার্চ থেকে হোম কোয়ারেন্টিনে আছেন ৪১৮৪ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৪৪১ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১৭৪৩ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন মোট ১৩ জন ও আইসোলেসনে আছেন ২৮ জন। গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৪০৩ জন। ঠিকানা চিহ্নিত করা হয়েছে ২২৯৬ জনের। এদের মধ্যে ১০৭ জনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। ।
উল্লেখ্য, করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছাড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ১ টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।


