স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সৌদি আরবের সাথে মিল রেখে তাহিরপুর উপজেলার আমতৈল গ্রামে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমতৈল গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম আকাশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯টায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল মধ্যপাড়া জামে মসজিদে প্রতিবছরই সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদ উদ্যাপন করেন। ওই ঈদের জামাতে উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল,রজনীলাইন ও পুরানঘাট গ্রামের ১৫/২০ টি পরিবার অংশ গ্রহণ করে থাকে।
উত্তর বড়দল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, অনেক দিন ধরে আমতৈল মধ্যপাড়া জামে মসজিদে প্রতিবছরই সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদ উদ্যাপন করে।


