স্টাফ রিপোর্টার
ঈদ উপহার হিসেবে এক মাসের বাসা ভাড়া মওকুফ করলেন নিউজসুনামগঞ্জ.কমের সম্পাদক ও প্রকাশক, বাংলানিউজ ২৪.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সাংবাদিক মো. আশিকুর রহমান পীর। তিনি রবিবার বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান।
সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া পীর বাড়ি’র বাসিন্দা আশিক শহরে নিজ বাসার পাশে দুই ইউনিটের একটি বাসা ভাড়া দেন। করোনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় কষ্টের মধ্যে পড়ে যায় ভাড়াটিয়ারা। এ কারণে তিনি মে মাসের বাসা ভাড়া মওকুফ করেন। তিনি দুই প্রতি ভাড় পান মোট ৯ হাজার ৭শ’ টাকা। বাসাটিতে দুইটি পরিবার বসবাস করে। একজন একটি বড় দোকানের ব্যবস্থাপক, পাশাপাশি তার ছোট আকারে বালি পাথরের ব্যবসা রয়েছে। অপর ভাড়াটিয়া সেলাই প্রশিক্ষক। করোনাকাল বিবেচনা করে বাসার মালিক সাংবাদিক আশিক এ সিদ্ধান্ত নেন।
আশিকুর রহমান পীর বলেন, করোনার কারণে সবাই এক অজানা আতঙ্কের মধ্যে বসবাস করছেন। সকলেরই আয় রোজগার কমে গেছে। ভাড়াটিয়াগণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। সব কিছু বিবেচনা করে আমি এক মাসের ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার যদি আরও বেশি সামর্থ্য থাকতও তা হলে তাদেরকে আরও বেশি সহযোগিতা করতে পারতাম।


