মধ্যনগর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। প্যানেল চেয়ারম্যান আর্শাদ তালুকদারের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউপি সচিব একেএম রুহুল আমিন। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বিকাশ চন্দ্র সরকার, লিটন চন্দ্র সরকার, সাখাওয়াত হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। এ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৯৯ লাখ ৭৮ হাজার ৭২০ টাকা।