স্টাফ রিপোর্টার
নতুন কুঁড়ি প্রজেক্ট সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়েজিত সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ষোলঘর এলাকায় ৩০ জন গণ্যমান্য ব্যক্তি বর্গদের নিয়ে এ সভা হয়। সভায় জনগণ যাতে নাগরিক সুযোগ সুবিধা ও সম অধিকার পেতে পারে তার জন্য সরকারি কর্মকান্ড নিয়ে এ্যাডভোকেসী করা। আর এই এ্যাডভোকেসী করার জন্য সিভিএ হচ্ছে একটি টুল বা পদ্ধতি। সরকার কর্তৃক প্রাপ্ত সেবা, মান ও নীতিমালা সম্পর্কে জনগণ কিভাবে জানতে পারে এবং সেবাসমূহ তাদের কাছে পৌছানো নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও তথ্যভিক্তিক জ্ঞান প্রদান ও সচেতন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর এডিপি’র প্রোগ্রাম অফিসার এলিও বিশ্বাস ও নিউট্রিশন প্রোমোটার সোনিয়া ইসলাম।

