দেখার হাওর থেকে জাল উদ্ধার করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শুক্রবার দুপুরে সদর উপজেলার দেখার হাওরে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান পরিচালনা করেছে। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মস্তফা মিয়ার সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনজন দাশ। ভ্রাম্যমাণ আদালত দেখার হাওর থেকে ১১০০ মিটার লম্বা ৫টি খোনা জাল (মশারী জাল), ৪৫০০ মিটার লম্বা ৪৮টি কারেন্ট জাল জব্দ করেন। পরে বিকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের তাজপুর গ্রামের কাছে আটককৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল পুড়ানোর সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনজন দাশ, জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মস্তফা মিয়া।