করোনা যোদ্ধাদের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার
করোনাকালের সম্মুখ যোদ্ধাদের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা জানিয়েছেন ‘আমরা সুনামগঞ্জবাসী’ সংগঠনের ব্যানারে। শনিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন ও ১ মিনিট করতালির মাধ্যমে স্বাস্থ্যসেবায় এবং স্বাস্থ্য সচেতনতার কর্মকান্ডে যুক্ত
সকল শ্রেণি পেশার যোদ্ধাদের প্রতি এই কৃতজ্ঞতা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নাদের বখত, কবি ও লেখক সুখেন্দু সেন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী, প্রাক্তন শিক্ষক চন্দন রায়, অ্যাড. এনাম আহমদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান, দৈনিক সুনামগঞ্জের খবর’র যুগ্ম বার্তা সম্পাদক আকরাম উদ্দিন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাজু আহমদ প্রমুখ।