সৌদি প্রিন্স সালমানসহ বিভিন্ন দেশের ৪৯ নাগরিক বৃটেনে নিষিদ্ধ

লন্ডন প্রতিনিধি
মানবাধিকার লংঘনের দায়ে সৌদি প্রিন্স সালমান সহ বিভিন্ন দেশের ৪৯জন নাগরিকের বৃটেনে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ২০ জনই সৌদি নাগরিক। শুধু প্রবেশই নয় এই ৪৯ জনের বৃটেন ভ্রমণ এবং সম্পদও আটকের কথা জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এ তথ্য নিশ্চিত করেছে ডেইলী মেইল। রুশ আইনজীবী সের্গেই ম্যাগনেটস্কিকে হত্যায় জড়িত ২৫ রুশ নাগরিক, রোহিঙ্গাদের ওপর নির্যাতনে দায়ী মিয়ানমারের শীর্ষ সামরিক অফিসার মিন অং হ্লাইং ছাড়াও উত্তর কোরিয়ার নাগরিকের নাম রয়েছে ওই তালিকায়।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আদেশে ৬ জনের ঘাতক দল তুরস্কে সৌদি কনস্যুলেটে সৌদি সাংবাদিক জামাল খাসোসি হত্যায় অংশ নেয়। তাদের কয়েকজন সালমানের নিরাপত্তা কর্মী ছিল। বিন সালমানের অন্যতম উপদেষ্টা সৌদ আল কাহতানি, সৌদি গোয়েন্দা সংস্থার উপপ্রধান আহমেদ হাসান মোহাম্মদ আল আসিরির নাম রয়েছে তালিকায়। আসিরির নাম সৌদি আরবে খাসোগজির বিচারের সময় অভিযুক্তদের তালিকা থেকে প্রত্যাহার করে নেয়া হয়। সৌদি ফরেনসিক বিশেষজ্ঞ সালা আল তুবাইগি যিনি তুরস্কে সৌদি কনস্যুলেটে খাসোগজি হত্যা মিশনে অংশ নেন এবং তালিকায় তার নামও রয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন তালিকায় উল্লেখিত ব্যক্তি ব্রিটেনে কোনো সম্পদ কিনতে, ক্রিস্টমাস শপিং করতে পারবেন না এবং ব্যাংকে অর্থ জমা রাখতে পারবে না। ব্রিটিশ সরকারের নতুন নিষেধাজ্ঞা কর্মসূচির আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।