করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮ জন। যার মধ্যে সদর উপজেলার ২ জন, ছাতক উপজেলায় ৫ এবং জামালগঞ্জ উপজেলায় ১ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৩৮৪ জন।
এদিকে শুক্রবার করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন আরও ১৯ জন। নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১৩ জন এবং তাহিরপুর উজেলার ৬ জন। এনিয়ে সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ১০৪৩ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১০ জন, আইসোলেসনে গেছেন ১২ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৩০৪ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৩৩৬ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৩৭৭ জনকে আইসোলেশনে আনা হয়েছে।