২৫০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের সহায়তায় এবং সুনামগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাটাঘাট ও তাহিপুর উপজেলার সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৫০ টি পরিবারের মধ্যে ১ প্যাকেট সেমাই, ২৫০ গ্রাম দুধ, কেজি ময়দা, ১ লিটার তেল, ১ কেজি চিনি, আধাকেজি ডাল, আধাকেজি লবণ ও ১০ প্যাকেট করে পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের উদ্বোধন করেন কার্যনির্বাহী সদস্য হায়দার চৌধুরী লিটন।
এসময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মো. এমদাদুল হক শাহজাহান, ইউনিট লেভেল অফিসার কানিকা তালুকদার, আজীবন সদস্য আলমতাজ বেগম রুপি, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান সেরু, মো. ফারুখ আহমেদ, আবদুস সালাম, যুব প্রধান মাছুম আহমেদ, উপ-যুব প্রধান সোয়েব আবেদীন, গণসংযোগ ও বিভাগীয় প্রধান শাহজাহান আলম সিদ্দিকী, যুব সদস্য ফাহিমা বেগম, সুমন আহমেদ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি