ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। নবনির্বাচিত সংরক্ষিত ৩০জন ও ৯০জন সাধারণ ইউপি সদস্য শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান, কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।


