আলোচনা সভা, দোয়া মাহফিল পথ শিশুদের মাঝে খাবার, মাস্ক ও সাবান বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেল এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পথ শিশুদের মাঝে খাবার, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। রবিবার সুনামগঞ্জ জেলার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি এম.এ আরমান’র সভাপতিত্বে এবং সদস্য রুয়েল আহমদ তালুকদার’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক শাহ আবু নাসের, সদস্য নিজাম উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা বাদল চন্দ্র তালুকদার, কৃষকলীগ জেলা আহবায়ক আলহাজ্ব আব্দুল কাদির শান্তি মিয়া, জেলা তথ্য প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন, সদর কৃষকলীগের সদস্য সচিব মুহিবুর রহমান মুহিব, আওয়ামী লীগ নেতা নুরুল আলম সাগর, দোয়ারাবাজার উপজেলার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব অসিত তালুকদার, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসকাওয়াত জামান ইন্তি, দোয়ারা বাজার উপজেলা শেখ রাসেলে পরিষদের আহবায়ক বেলাল উদ্দিন আহমদ।


এসময় উপস্তিত ছিলেন যুবলীগ নেতা জমিরুল হক পৌরভ, মাশহুদুর রহমান সাহেদ, মুসলিম মুরশেদ, এনামুল হক, টিপু সুলতান শেখ রাসেল পরিষদের সদস্য আসাদ মাসুম, সুয়েব আবেদীন, আজাদুর রহমান সোহাগ, আজিজুল, উজ্জল, আলী আজাদ, রিপন আহমদ, সামাদুল হক ছোটন,আলি আহনাফ অনি, হাফিজুর রহমান সোবেল, মিথিলা ইসলাম মাহি, সোহাগ, ফাহিম, চাঁদনী আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফিজ ক্বারি মফিজুর রহমান, গীতা পাঠ করেন সুমন কুমার দে।