দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাদে গুরেশপুর গ্রামের বায়তুল আমান জামে মসজিদের ক্যাশ টাকা আত্মসাতের ঘটনায় ৩ জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
রবিবার রাতে এস আই দীপন দেব নাথের নেতৃত্বে ছাতক থানার এলংগি গ্রাম থেকে ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন জাফর আলীর পুত্র অজুদ আলী (৫৫), অজুদ আলীর পুত্র এমরান হোসেন (২২) ও সামছুল ইসলাম সালমান (২০)।
জানা যায়, মামলার ১ নং আসামী জয়নাল আবেদীন মসজিদের মতুয়াল্লী থাকার সুবাদে মসজিদের ৪ লাখ ৮ হাজার টাকা দাদন ব্যাবসায় লাগান। গ্রামের পঞ্চায়েত নতুন কমিটি গঠন করে জয়নাল কে মসজিদের টাকা ফেরত চাইলে সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এব্যাপারে পঞ্চায়েতের পক্ষ থেকে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ করেন পঞ্চায়েতের লোকজন। এই ঘটনার সূত্র ধরে গত শুক্রবার জুময়ার নামাজের পর জয়নাল ও গ্রামের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়ের ৭ জন আহত হন। এরই জেরে একই গ্রামের আল আমিন বাদি হয়ে থানায় মামলা করেন। মামলা নং-১০/২২/৮/২০২০ইং।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার এসআই দিপন দেব নাথ বলেন, উক্ত মামলার ৩ জন আসামী কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি।


