দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার (৩৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে শাবির ল্যাব থেকে ওই পুলিশ সদস্যর নমুনা পরীক্ষার রির্পোট পজেটিভ আসে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।
তিনি জানান, করোনার উপসর্গ থাকায় গত মঙ্গলবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট পাঠানো হয়েছিল। বুধবার এসআই জহিরুল ইসলাম তালুকদার’র নমুনা রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।
এ নিয়ে উপজেলায় মোট ১১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে মারা গেছেন ১ জন। আর সুস্থ হয়েছেন ৭৫ জন। বাকি আক্রান্তরা হোম আইসোলেশনে আছেন।
- তাহিরপুরে অবৈধভাবে পাথর উত্তোলন, স্টিল বডি নৌকাসহ আটক ৯
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বাড়ল


