বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বাদ জোহর জামতলা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে পুরাতন বাসস্টেশনে স্বাস্থ্য সুরক্ষাধী ও ঔষধ বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ সভাপতি অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সুহেল, আ.ত.ম মিসবাহ, অ্যাড. আবুল মাজাদ, অ্যাড. শেরেনূর আলী, রেজাউল হক, অ্যাড. আব্দুল হক, কালাম আজাদ, যুগ্ম সম্পাদক নূর হোসেন, মোনাজ্জির হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ কয়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন।
এসময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অংঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি