আরোগ্য লাভ করেছেন আরও ১৭ জন

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৩ উপজেলার আরও ১৭ জন। সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১২ জন, জগন্নাথপুর উপজেলার ৩ জন এবং ছতক উপজেলার ২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৭৮৮ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৩ দশমিক ৮৬ শতাংশ।
রবিবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে বাড়িতে কোয়ারেন্টাইনে গেছেন ১০ জন, আইসোলেসনে গেছেন ১০ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৬৯০ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার ৪৪৬ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ২১৩২ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৩২৩ জন।
এদিকে গত শনিবার ২০ জনের নমুনা পরীক্ষায় জেলার ৩ উপজেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৫০ শতাংশ।
সুনামগঞ্জ সদর উপজেলায় ১৩ জনের নমুনা পরীক্ষায় ৭ জন, জগন্নাথপুর উপজেলায় ৫ জনের নমুনা পরীক্ষায় ২ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
১৩ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২১৩২ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ১৫ দশমিক ৮৮ শতাংশ।
৩,২১২ জনের নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশী ৮৮১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৪২ শতাংশ। আরোগ্য লাভ করেছেন ৬৯২ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৫৪ শতাংশ। আইসোলেসনে আছেন ১৮৩ জন। করোনায় মারা গেছেন ৬ জন।
করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২১ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৬, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলায় ১ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন, দিরাই উপজেলায় ২ জন, ধর্মপাশা উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ৮ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন।