স্টাফ রিপোর্টার
উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী দিগ্বিজয় শর্ম্মা চৌধুরী স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় পৌর শহরের শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই শোক সভা অনুষ্ঠিত হয়। উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের আয়োজনে শোক সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি শীলা রায়।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্য রমেন্দ্র কুমার দে মিন্টু, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, জেলা পরিষদ সদস্য ফৌজিআরা শাম্মী, উদীচীর সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী, উৎফল খাসনবিস, নির্মল ভট্টাচার্য, কবি ইকবাল কাগজী, অ্যাড. রুহুল তুহিন, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক ও দিগ্বিজয় শর্ম্মা চৌধুরীর ছোট ভাই অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, অ্যাড. প্রসেনজিৎ দে, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়া।
শোকসভায় শোকবার্তা পাঠ করেন জেলা উদীচীর কোষাধ্যক্ষ জহির আহমেদ। শোকবার্তা পাঠ শেষে প্রয়াতের ছোট ভাই অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন ও দিপায়ন চৌধুরী চয়ন এর হাতে শোকবার্তা প্রদান করা হয়।
- পেটের ব্যথা সহ্য করতে না পেরে এক ব্যক্তির আত্মহত্যা
- মুক্তিযোদ্ধা মহেন্দ্র কুমার বিশ্বাসের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন


