তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জে পরোয়ানা

আদালত প্রতিবেদক
বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার মামলায় (ধারা দ-বিধির ১২৩ক) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতাারী পরোয়ানা জারি করেছেন সুনামগঞ্জ সদরজোন আমল গ্রহণকারী প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। মঙ্গলবার বিকেলে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারি পরোয়ানার এ আদেশ দেন। আজ   বুধবার দুপুরে উক্ত মামলার গ্রেফতাারি পরোয়ানার আদেশে বিচারকের সাক্ষরক্রমে গ্রেফতাারি পরোয়ানা পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
২০১৪ সালের ২১ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মারণ বাদী হয়ে আদালতে এই মামলাটি দায়ের করেন। উক্ত মামলা আমলে নিয়ে আদালত তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেন।
মামলার এজহারে উল্লেখ করা হয়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের অ্যাট্রেয়াম ব্যাংকুয়েড হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় বঙ্গবন্ধুকে নিয়ে উস্কানিমুলক বক্তব্য প্রদান করেন। এছাড়া আরো উস্কানিমুলক বক্তব্য রেখেছিলেন তারেক রহমান।