ফতেপুর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও সড়ক বিভাগের ২২ কোটি টাকা ব্যয়ে নিয়ামতপুর-তাহিরপুর সড়কে আবুয়া নদীর উপর পিসি গার্ডার ফতেপুর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আবুয়া নদীর উপর পিসি গার্ডার ফতেপুর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা সমীর বিশ্বাস, সড়ক ও জনপথ বিভাগরে নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী ওসমান মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান রণজিৎ চৌধুরী রাজন, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন খোকন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন খোকন, সাবেক ছাত্রলীগ নেতা শেখ জুবায়ের আহমদ, যুবলীগ নেতা উৎফল কুমার তালুকদার, পল্লীবন্ধু পরিষদ সুুনামগঞ্জ জেলার সদস্য সচিব মোশাহিদ আলম তালুকদার মহিম, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টি নেতা হিফজুর মিয়া, স্বপন কুমার পাল, ইউপি সদস্য মনসুর নুর চৌধুরী, ফতেপুর ইউপি জাপা নেতা ফারুক মিয়া, স্বেচ্ছাসেবক পার্টির নেতা এরশাদ মিয়া, জাতীয় ছাত্র সমাজ নেতা সুমন আহমদ স্বপন, হোসাইন আহমদ প্রমুখ।
এসম জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন, সেতুটি নির্মাণে বিভিন্ন জটিলতা দেখা দেওয়ায় প্রকল্পটি স্থগিত ছিল। আমি সংসদ সদস্য হওয়ার পরে আমি কথা দিয়েছিলাম অতি তাড়াতাড়ি এই সেতুটির নির্মাণ কাজ শুরু করব। প্রায় বন্ধ হয়ে যাওয়া প্রকল্পটির জটিলতা নিরসন করে পুনঃপ্রাক্কলন পূর্বক নতুন করে টেন্ডার আহবান করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। সেতুটির কাজ টেকসই করতে ব্যয় বৃদ্ধি করা হয়েছে। সেতুর পাশাপাশি এই সড়কের কাজ অনুমোদন হয়েছে।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংষ্কারে জরুরী উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যেই প্রাক্কলন তৈরী করে অনুমোদনের জন্য ঢাকায় পাঠিয়েছেন আমাদের সুুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ। অচিরেই আমরা এই সকল সড়কগুলোকে ভাল অবস্থায় নিয়ে যাব।