আরোগ্য লাভ করেছেন আরও ১২ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৩ উপজেলার আরও ১২ জন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুস্থ হওয়াদের মধ্যে দিরাই উপজেলার ১ জন, ছাতক উপজেলার ৮ জন এবং জগন্নাথপুর উপজেলার ৩ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৯৭৬ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৪৩ শতাংশ।
এদিকে গত বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮ জন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৮০ জনের নমুনা পরীক্ষায় এই ৮ জন শনাক্ত হন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ শতাংশ। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৪ জন, দোয়ারাবাজার উপজেলার ১ জন, বিশ^ম্ভরপুর উপজেলার ১ জন, ছাতক উপজেলার ১ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন। এ নিয়ে ১৪,৩২৭ জনের নমুনা পরীক্ষায় মোট আক্রান্ত হয়েছেন ২২৮৬ জন। বর্তমানে আইসোলেসনে আছেন ২৮৮ জন।