দৃষ্টিনন্দন সাজে শহীদ আবুল হোসেন রোড

পুলক রাজ
দৃষ্টিনন্দন সাজে সেজেছে শহীদ আবুল হোসেন রোড। সৌন্দর্য বৃদ্ধির জন্য আই.ইউ.আই.ডিপি-২ প্রকল্পের আওতায় প্রকল্পটি গ্রহণ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। ২৮৫ মিটার সড়ক সংস্কারে ব্যয় হয়েছে ৯৫ লাখ টাকা। কেন্দ্রীয় ঈদগাহ মডেল মসজিদ হওয়ায় প্রায় ৭ মাসে খুবই গুরুত্ব সহকারে কাজ সম্পন্ন করা হয়। পথচারীদের জন্য আড়াই ফুট উঁচু রেলিং দেয়া ফুটপাতও করা হয়েছে। এইচ.এম.পি হাই স্কুলের মুখ থেকে সরকারি জুবিলীর সামনা পর্যন্ত সড়ক সংস্কার করা হয়েছে। শহরে পার্ক বা বিনোদন কেন্দ্র না থাকায় শহরের বিভিন্ন ছোট ছোট স্পট
সুন্দর করার পরিকল্পনা নেয়া হয়েছে।
শহীদ আবুল হোসেন রোডের বাসিন্দা আবু তাহের বলেন, কোর্ট মসজিদের রাস্তাটি মেরামত ও প্রশস্ত হওয়ায় সবার দৃষ্টি কেড়েছে। সড়টির সৌন্দর্য বর্ধনও করা হয়েছে। হাঁটার জন্য ফুটপাত থাকায় পথচারীর নির্বিঘেœ চলাচল করছেন।
পৌরসভার সহকারি প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, আই.ইউ.আই.ডিপি-২ প্রকল্পের আওতায় শহীদ আবুল হোসেন রোডের এইচ.এম.পি হাইস্কুলের মুখ থেকে সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক পর্যন্ত সড়ক সংস্কার করা হয়েছে। প্রায় ৭ মাসে ২৮৫ মিটার সড়কের কাজ সম্পন্ন করা হয়েছে। এই কাজে ৯৫ লাখ টাকার বাজেট ছিলো। যেহেতু কেন্দ্রীয় ঈদগাহ এবং মডেল মসজিদ হতে যাচ্ছে সেহেতু সুন্দরের জন্য এই সড়ক ফুটপাত দৃষ্টিনন্দন করে টাইলস দিয়ে চলাচলের জন্য তৈরী করা হয়েছে।
তিনি বলেন, শহীদ আবুল হোসেন সড়ক আড়াই ফুট উঁচু করা হয়েছে। এস.এস পাইপ দিয়ে রেলিং করে দেওয়া হয়েছে। শহরে যেহেতু পার্ক বা বিনোদন কেন্দ্র নেই তাই শহর সুন্দর করার জন্য শহরের বিভিন্ন ছোট ছোট স্পট সুন্দর করার পরিকল্পনা নিয়েছেন আমাদের পৌরসভার মেয়র নাদের বখত।