জিয়াউর রহমান কর্ণেল তাহের হত্যার মূল পরিকল্পনাকারী যুক্তরাজ্য জাসদের সভায় বক্তারা

লন্ডন প্রতিনিধি
ক্ষমতালোভী জিয়াউর রহমানের নির্দেশে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহের (বীর উত্তম) কে একটি সাজানো মামলায় সামরিক আদালদের মাধ্যমে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করা হয়। জিয়াউর রহমানই কর্ণেল তাহের হত্যার মূল পরিকল্পনাকারী। কর্ণেল তাহেরকে হত্যার মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিলেন। ২০১১ সালের সর্বোচ্চ আদালতের রায়ে সামরিক আদালতের এই রায়কে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়াও জিয়াউর রহমান যে এই হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন তা বিভিন্ন লেখকদের লেখায় বেরিয়ে আসছে। তাহের দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা করেন।
বক্তারা বলেন, জিয়ার রহমান যেমন স্বাধীনতা বিরোধীধের পুণর্বাসিত করেছে তার স্ত্রী বেগম জিয়া বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে স্বাধীনতা বিরোধীদের  সাথে হাত মিলিয়েছে। আজকের জঙ্গিদের পেছেন বেগম জিয়ার ইন্ধন রয়েছে, সময়ে তা  প্রমাণিত হবে।
২৭ জুলাই বুধবার ইস্টলন্ডনের মন্টিফিউরী সেন্টারে যুক্তরাজ্য জাসদের সহ-সভাপতি অ্য্যাড. মুজিবুল হক মনির সভাপতিত্বে ও  সেক্রেটারী সৈয়দ আবুল মনসুর লিলুর সঞ্চালনায় অনুষ্ঠিত তাহের দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ইন্ডাষ্ট্রি এন্ড বিজনেন্স এ্যাফেয়ার সেক্রেটারী শামীম আহমদ।
সভায় বক্তব্য রাখেন, ইউকে ন্যাপের সভাপতি আব্দুল আজিজ, যুক্তরাজ্য বাসদের আহবায়ক গয়াছুর রহমান গয়াছ, ঘাতক-দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য জাসদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ফিনান্স সেক্রেটারী রেদওয়ান খান, সাংস্কৃতিক কর্মী রুবি হক প্রমুখ।