বিশ্বম্ভরপুরে জেলা তথ্য অফিসের কর্মশালা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নিবার্হী অফিসারের সম্মেলন কক্ষে নির্বাহি অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের শরীফ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. চৌধুরী জালালুদ্দিন মুর্শেদ। বাংলাদেশ গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মো. তৈয়ব আলী অনলাইনে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।
এছাড়াও উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে, এনজিও প্রতিনিধি নজমুল হাসান, ধর্মীয় নেতা ক্বারী গিয়াস উদ্দিন প্রমুখ।
কর্মশালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এনজিওকর্মী, ধর্মীয় নেতা, সমবায়ী, সমাজসেবক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় করোনা রোগ প্রতিরোধে সচেতনতা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, ডেঙ্গুজ্বর, মাদকদ্রব্য প্রতিরোধ বিষয়ক, শিশু ও নারী উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা বিষয়ক বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন কর্মসূচির উপর আলোচনা অনুষ্ঠিত হয়।