ছাতক প্রতিনিধি
ছাতকের আন্ধারীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরী সভা বৃহস্পতিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কেডিএস এনামুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি মাস্টার ইমতিয়াজ আলী, সদস্য সচিব ও প্রধান শিক্ষক মাও. জিলুর রহমান, শিক্ষিকা মিলি রানী আচার্য্য, মাও. জাহিদুর রহমান, সুলতান মিয়া মেম্বার, খায়রুল ইসলাম, ছালেহা বেগম, জোসনা বেগম ও রুজিনা বেগম।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা গ্রহণে প্রস্তুতি গ্রহণের বিষয়টি উপস্থাপন করা হয়। পরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনুমোদন হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকাগণের পক্ষ থেকে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
- প্রয়াত উপার্চায অধ্যাপক এম. হাববিুর রহমানরে স্মরণ সভা
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ জেলা শাখার কমিটি গঠন


