ছাতক প্রতিনিধি
স্বেচ্ছাসেবকলীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাতকের জাউয়াবাজারে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শামীম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুস শহিদের পরিচালানায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অ্যাড. শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানা, জাউয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আতাউর রহমান আতা, দক্ষিণ খুরমা ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল মান্নান, জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পৌর আ.লীগ নেতা সাব্বির আহমদ, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান টুনু, কবির আহমদ, আব্দুল আলিম, সদস্য আবুল কালাম, নাজমুল করিম, ওমর আলী, এমদাদ হোসেন, আব্দুল গনি, জেলা যুবলীগ নেতা আজির উদ্দিন, লোকমান হোসেন, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন আলী, আলমগীর হোসেন, পারভেজ আহমদ রাজু, মোস্তাক আহমদ, খালেদ আহমদ, রিয়াজু, স্বপন, শিপলু, রুমান, জমির আলী, মিটু দেব প্রমুখ।
সভা শেষে জাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সাহেদ খানকে সভাপতি, আমিন আহমদকে সাধারণ সম্পাদক ও কামরুজ্জামাকে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট জাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি গঠন করা হয়।
সভার শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ জেলা শাখার কমিটি গঠন
- জগন্নাথপুরে জনশক্তি ওভারসীজ বাংলাদেশ লিমিটেড’র কার্যালয় উদ্বোধন


