দুর্গা পূজায় তিন দিনের ছুটির দাবিতে মানববন্ধন

ধর্মপাশা প্রতিনিধি
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে তিন দিনের সরকারি ছুটিসহ সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ধর্মপাশায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ধর্মপাশা শাখার আয়োজনে শুক্রবার সকাল ১১ টায় স্থানীয় রাধা গোবিন্দ মন্দিরের সংলগ্ন সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ধর্মপাশা শাখার সভাপতি বাধঁন সরকার, সাধারণ সম্পাদক অপূর্ব তালুকদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ধর্মপাশা শাখার সিনিয়র সহ-সভাপতি অনন্ত সরকার, সহ-সভাপতি রুদ্রনীল রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক শোভন কুমার, সাংগঠনিক সম্পাদক প্রভূজ দেবসহ আরো অনেকেই।