আরও ৭ জন আরোগ্য লাভ করেছেন

স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ২ উপজেলার আরও ৭ জন। শনিবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুস্থ হওয়াদের মধ্যে বিশ^ম্ভরপুর উপজেলার ১ জন এবং ছাতক উপজেলার ৬ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ২০৫২ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৯০ শতাংশ।
গত শুক্রবার শুধুমাত্র ধর্মপাশা উপজেলার ১১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে কেউ করোনা শনাক্ত হননি। এ পর্যন্ত জেলায় ১৪ হাজার ৬শত’ ৭৫ জনের নমুনা পরীক্ষায় মোট আক্রান্ত হয়েছেন ২৩০৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫.৭২ শতাংশ। বর্তমানে আইসোলেসনে আছেন ২৩৩ জন।