স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ছাতক উপজেলার আরও ১২ জন।
রবিবার জেলা প্রাসন সূত্রে জানা যায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ২০৬৪ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৮৫ শতাংশ।
গত শনিবার নতুন করে করোনা শনাক্ত হয়েছেন সদর উপজেলার ১০ জন এবং দিরাই উপজেলার ১ জন এবং ছাতক উপজেলার ৪ জন। এ পর্যন্ত জেলায় ১৪ হাজার ৭শত’ ২০ জনের নমুনা পরীক্ষায় মোট আক্রান্ত হয়েছেন
২৩২৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫.৭৮ শতাংশ। বর্তমানে আইসোলেসনে আছেন ২৩৪ জন।
এদিকে সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। দুইজনই শনিবার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানা গেছে। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন এবং ছাতক উপজেলার ১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এনিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ২৫ জন।


