গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশ ধরেছিলেন সাইফুর

সু.খবর ডেস্ক
সিলেট এমসি কলেজে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে রবিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। দুদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর ছাতক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার এড়াতে নিজের চেহারায় পরিবর্তন এনেছিলেন সাইফুর। ধরেন ছদ্মবেশ।
পুলিশ জানায়, সাইফুরের মুখে লম্বা দাড়ি থাকলেও গ্রেপ্তার এড়াতে তিনি দাঁড়ি কেটে ফেলেন। চুলও ছোট করে ফেলেন। তবে ছদ্মবেশ ধরেও বাঁচতে পারেন নি সাইফুর। সিলেটের বালাগঞ্জের চান্দাইপাড়া গ্রামের তাহিদ মিয়ার ছেলে সাইফুর তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি। এমসি কলেজের ইংরেজি বিভাগ থেকে তিনি মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। গত শুক্রবার এমসি কলেজের ছাত্রাবাসে সাইফুরসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ওই তরুণীকে ধর্ষণ করেন।
গ্রেপ্তারের পর ইতোমধ্যে মহানগর পুলিশের শাহপরাণ থানার কাছে সাইফুরকে হস্তান্তর করেন।
সূত্র : সিলেটটুডেটুয়েন্টিফোর.কম