শাল্লা প্রতিনিধি
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে শাল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা সদরে ব্র্যাক অফিসের সামনে পল্লী সমাজের আয়োজনে এলাকার সকল পেশার নারী পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। তারা বলেন এমন বিচার করা হোন যাতে তাদের
বিচার দেখার পর আর কোন নরপশুরা এমন জঘন্যতম অপরাধ করতে সাহস না পায়।


