জেলাজুড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সু.খবর রিপোর্ট
আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১টায় জেলা পরিষদের মিলনায়তনে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দা শমশাদ বেগম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাড. মো. রইছ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. আব্দুল করিম, আওয়ামীলীগ নেতা অ্যাড. পীর মতিউর রহমান, সদর উপজেলা
আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সদর কৃষকলীগের যুগ্ম সম্পাদক যথীন্দ্র মোহন তালুকদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি লিখন আহমেদ, সহ সহ সভাপতি কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, জেলা ছাত্রলীগ নেতা সাগর আহমদ ও জেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মিলটন পুরকায়স্থ প্রমুখ।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন জাতি হিসাবে বিশে^ পরিচিত হতে পারতাম বলে মনে হয় না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হয়েছেন। আজ বিশ^ নেতারা প্রধানমন্ত্রীর এই মেধা ও প্রজ্ঞার প্রসংশা করে তার উন্নয়ন কর্মকান্ডকে অনুসরণ করছেন।
শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন দোজা মার্কেট মসজিদের ইমাম আতাউর রহমান লস্কর।
ধর্মপাশা
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ধর্মপাশায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার দুপুর ২টায় স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুর আগে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ সভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আরফান আলী তালুকদার, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, ছাত্রলীগ নেতা তাসিনুল হক রাফি প্রমুখ। সভা শেষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এর আগে সকাল ১১টায় বঙ্গবন্ধু চত্বর, আবদুল হেকিম চৌধুরী চত্বর ও হাবিবুর রহমান জতি মিয়া চত্বরে গাছের চারা রোপন করা হয়।
তাহিরপুর
তাহিরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষে একটি র‌্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।
র‌্যালিটি তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বেরিয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর কেক কাটা অনুষ্ঠান শেষে উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, যুগ্ম আহবায়ক সামায়ুন কবীর, বালিজুড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম ইকবাল, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সাজিদুর রহমান, বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন, আওয়ামীলীগ নেতা সেলিম আখঞ্জি, ইউপি সদস্য বাবুল মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হায়দার, জয় রায়, ছাত্রলীগ নেতা জাকারীন আলম চমক প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হিজলবাড়ির মুন্সী আরফান আলী বৈঠক খানায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সমিরণ দাস সুবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, জেলা যুবলীগ নেতা পাভেল আহমদ, যুবলীগ নেতা মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিলন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহনুর আহমদ সুলতান, প্রচার সম্পাদক মোয়াজ, সহ-সম্পাদক মিজানুর রহমান, আব্দুল মজিদ কলেজ ছাত্রলীগের সভাপতি সাদিকুল ইসলাম নাহিদ, ছাত্রলীগ নেতা হাসান, সালমান, নাইম, আল আমিন, মতিন, সনি, সাইদুল হোসেন, শাহিদ,লোকমান, আবু বক্কর সাজু শাহজাহান প্রমুখ।
সুনামগঞ্জ পৌরসভা
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত এর ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ পৌরসভায়, আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চান মিয়া, সুনামগঞ্জ জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সেপু,সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমেদ রাসেল, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও কাউন্সিলার গোলাম সাবিরিন সাবু , কাউন্সিলর শামসুজ্জামান স্বপন, কাউন্সিলর ফয়জুর নূর, সেলি চুয়ান ময়না ,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নবনী কান্তি দাস, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, মোজাহার আলী ,সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, দপ্তর সম্পাদক লিটন সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম শাহীন,সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী,সহ-সভাপতি জন্টু তালুকদার, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার আহমেদ রিগ্যান, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিটুন চন্দ ,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষর রায়, মিলাদ মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান।
দোয়ারাবাজার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়ারাবাজারে আলোচনাসভা মিলাদ মাহফিল দোয়া ও কেক কাটা হয়। উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক এর সভাপতিত্বে আলোচনা সভা মিলাদ মাহফিল দোয়া কেক কাটা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামিলীগ নেতা বীর মুক্তিযুদ্ধা মো.নুরুল ইসলাম, অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিক উদ্দিন, গুরু দাস দে,উপজেলা সেচ্চাসেবকলীগ নেতা মো.ছালিক মিয়া, ইউপি সদস্য মোস্তফা মিয়া, গেদু মিয়া হ মো.আলা উদ্দিন,দুলাল মিয়া, মো.সিরাজ উদ্দিন,মো.বাবুল মিয়া, মাওলানা আলী হায়দার,মোজাহিদ আলী, নুর মিয়া,আলমাছ আলী,কাছন মিয়া,ফিরিজ মিয়া, আসাদ আলী, সায়েস্তা মিয়া,উপজেলা আওয়ামী সেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, শ্রমিক সংগঠনের সভাপতি মাসুক মিয়া, কৃষক লীগের যুগ্ন আহবায়ক বাবুল মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবুল মিয়া, আব্দুস ছাত্তার, আমিনুল হক,মফিজ মিয়া, মো.আব্দুল্লাহ, অতুল দাস, বিকাশ দাস,রাজেন্দ্র দাস, ছাত্রলীগের আহবায়ক রতন লাল দাস, নিউটন দাস,মো.পাবেল আহমদ,আসিক হাসান,আরিফ তালুকদার,সাইফুল ইসলাম, সুমন মিয়া প্রমুখ।
এদিকে একই দিনে উপজেলার অপর গ্রুপ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক সভাপতিত্বে দোয়া মিলাদ মাহফিল কেক কাটা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান,এডভোকেট আনোয়ার হোসেন,রফিকুল ইসলাম, গুল আহমদ,খলিলুর রহমান,জিয়াউর রহমান জিয়া, তোফায়েল আহমদ,শেখ ফরিদ,তাজুল ইসলাম,কামাল পাশা,মনির হোসেন,কয়েছ আহমদ,হোমায়ুন ফরিদ,বিল্লাল আহমদ প্রমুখ।