নতুন গোলগাঁওয়ে হচ্ছে মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার নব উদ্যোগে মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়ে দানকৃত ভূমি রেজিষ্টারী করে সোমবার (৫ অক্টোবর ও ৪ অক্টোবর) বিদ্যালয়ের ভুমি গ্রহণ সম্পূর্ণ হয়। উপজেলার মজিব বাজার সংলগ্ন নতুন গোলগাঁওয়ে স্থাপিত হবে বিদ্যালয়টি। গত শনিবার (৩ অক্টোবর) বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চৌরাস্থা মজিব বাজারে এলাকাবাসীর অংশগ্রহণে এক সভায় উক্ত বিদ্যালয় প্রতিষ্টার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি সফর উদ্দিনের সভাপতিত্বে এবং সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আইসিটিফোর ডিষ্টিক এম্বাসাডর এমদাদুল হক মিলনের পরিচালনায় এই সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইউসুফ আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য আজিজুর রহমান আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস ছত্তার মাষ্টার ফাউন্ডেশনের সদস্য মেজর মাহফুজুর রহমান সবুজ।
বিশ্বম্ভরপুর উপজেলার কৃতিসন্তান সেনা কর্মকর্তা সবুজ উপজেলার ফতেপুর ইউনিয়নের খিরধরপুর গ্রামের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আব্দুস ছত্তার মাষ্টার সাহেবের তৃতীয় পুত্র ।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিনের প্রস্তাবে এলাকাবাসীর সর্বসম্মতিক্রমে বিদ্যালয়টির নামকরণ “মেজর মাফফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়” নামে করার সিদ্ধান্ত হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনূর রশিদ, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী কালাচাঁন, মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ হযরত মাও. আব্দুল আজিজ, সরকারি দিগেন্দ্র বর্মণ ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক মোঃ মশিউর রহমান, বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের সুনামগঞ্জ জেলা সভাপতি মোদ্দাছির আলম সবুল, পাগলা সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রমিজ উদ্দিন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহজ্ব জালাল উদ্দিন, মজিব বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
বিদ্যালয়ের জন্য জমি দান করেছেন শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, মোঃ শাহ জালাল ও মজিব বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃশাহজাহান মিয়া।
দলিল গ্রহণের সময় এলাকাবাসীর পক্ষ উপস্থিত ছিলেন মোঃ আবু চাঁন, তারা মিয়া, লিয়াকত আলী, সাবেক পলাশ ইউনিয়ণ পরিষদের সদস্য আব্দুল হালিম, হাজী আমির হোসেন, মোসকুদ আলী,বুরহান মিয়া, মজিব বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আলিম, ইদ্রীস মিয়া, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল আওয়াল, মাষ্টার আব্দুল কাদির, হযরত আলী, ছাএ নেতা আরিফুল ইসলাম, মাহফুজুর রহমান সবুজের ভাই শিক্ষক মোকলেসুর রহমান, মাষ্টার নুরুল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।