ছাত্রলীগের আনন্দ মিছিল ও জঙ্গি বিরোধী সমাবেশ

স্টাফ রিপোর্টার
জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স¥রণ কর্তৃক তারেক রহমানের উপর দায়েরকৃত মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি হওয়ায় আনন্দ মিছিল এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে শহরে এক আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) প্রতিবাদ সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম.এ. এনামুল কবির ইমন।
প্রধান অতিথির    বক্তব্যে তিনি বলেন,‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে লন্ডনে বসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটুক্তি করছে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য দিচ্ছে।’ তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন,‘লন্ডনে বসে নয়, সাহস থাকলে দেশে এসে এসব কথা বলুন। দেখুন দেশের সাধারণ মানুষ কি জবাব দেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা আপনার এসব কথার কি জবাব দেয়।
জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বীর স্মণের সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি বদরুল আলম টিপু, বিশম্ভরপুর উপজেলার ছাত্রলীগের সভাপতি হুমায়ুন, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, জগন্নাথপুর উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনঞ্জুরুল আলম মঞ্জুর, দোয়ারাবাজার উপজেলার ছাত্রলীগ নেতা রফিক আহমেদ প্রমুখ।
এদিকে সন্ধ্যায় লতিফা কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মোশারফ রহমান ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি ফজলে রাব্বি স্মরণ, সিনিয়র সহ-সভাপতি সুব্রত সরকার, বিধান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সেন্টু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, পৌর ছাত্রলীগ নেতা  দূর্জয় দত্ত পুরকায়স্থ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বঙ্গবন্ধুকে কটূক্তি করায় জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ র্কতৃক দায়েরকৃত মামলায় তারেক রহমানের গ্রেফতারি পরোওয়ানা  জারি হওয়ায় আদালতকে ধন্যবাদ জানান।