স্টাফ রিপোর্টার
জেলায় করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন আরও ৪ জন। সুস্থ হওয়া সকলেই ছাতক উপজেলার এনিয়ে জেলায় সুস্থ হয়েছেন মোট ২২৬৭ জন। করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ। বর্তমানে আইসোলেসনে আছেন ৭৩ জন।
শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত শুক্রবার ২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জামালগঞ্জ উপজেলার ১ জন। এখন পর্যন্ত করোনা সন্দেহে জেলার ১৫ হাজার ৫শত’ ৪৩ জনের নমুনা টেস্ট করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ১৫ হাজার ১শত’ ২৮ জনের। রিপোর্টের অপেক্ষায় আছেন ৪১৫ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫ দশমিক ৬৩ শতাংশ।
শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১২ হাজার ৯৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৮৫ জন। হবিগঞ্জে ১ হাজার ৭৬৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় বর্তমানে ৫৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ২১৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২১ জন।
- পাচগাঁও উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
- দোয়ারার পলাতক আসামী সিলেট থেকে গ্রেফতার


