এমপি রতনের রোগমুক্তি কামনা করে যুবলীগের মিলাদ ও দোয়া মহফিল

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে উপজেলা যুবলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. নেছার আহমেদ।
এতে অংশ নেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মন, আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া, বালিজুড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম ইকবাল, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদ মিয়া, সাধারণ সম্পাদক আবু শামা, ইউপি সদস্য প্রদীপ দাস, ছাত্রলীগ নেতা জাকারিন আলম প্রমুখ।