‘জনস্বাস্থ্য বিষয়ক সকল নীতিতে তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করুন’ প্রতিপাদ্যকে সামনে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার ২৫০ শষ্যা বিশিষ্ট সদর হাসপাতাল কনফারেন্স রুমে সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবি সংস্থা আরডিএসএ, সুনামগঞ্জ ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। সভা পরিচালনা করেন সিভিল সার্জনের কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্ত্তী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. জিয়াউর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা. বিন্দু প্রসাদ দে, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার সহ সদর হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স এবং হাসপাতালে কর্মরত কর্মচারীবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি


