শোক সংবাদ হাজী আব্দুল জলিল

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের প্রবীণ মুরুব্বী ও সমাজসেবী  হাজী আব্দুল জলিল (৫০) ইন্তেকাল করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জস্থ বনানীপাড়া বলাকা/১৪ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন, ইন্না….রাজিউন । তিনি প্রায় ২বছর যাবত ডায়বেটিস  রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাংখী রেখে গেছেন। বাদ আছর তাহার গ্রামের বাড়ী জয়সিদ্ধি গ্রামস্থ ঈদগাহ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন স¤পন্ন হয়। নামাজে জানাযায় ইমামতি করেন শায়েখ মাও. রিয়াজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক এইচ এম মোশাহিদ আহমদ, কৈতক জামে মসজিদের খতিব ও ইমাম মাও. আব্দুর রকিব, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, ইউপি সদস্য ইসমাইল হোসেন, হারুনুর রশিদ, লেছু মিয়া, মাও. আব্দুছ ছাত্তার, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. সমুজ আলী, পাবলিক সার্ভেয়ার সামছুন নুর, মাও. পাশা, আব্দুছ ছোবহান, মৃতের ছেলে আলমগীর মিয়া, মাও. আবুল কালাম সহ প্রমুখ।