অনলাইন শিক্ষা কার্যক্রমের চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক কর্মশালা

অনলাইন শিক্ষা কার্যক্রম এর চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিশ্বম্ভপুর উপজেলার সরকারি দিগেন্দ্র বর্মন কলেজে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ বিমলাংসু চক্রবর্তী’র সভাপতিত্বে কর্মশালায় কলেজের অধ্যাপক বৃন্দ উপস্থিত ছিলেন।
রিসোর্স পার্সন হিসাবে কর্মশালা পরিচালনা করেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি), ICT4E, a2i. জেলা এম্বাসাডর মোহাম্মদ ইসমাইল হোসেন।
কর্মশালা শেষে নিজের অনুভূতি প্রকাশ করে ফেসিলেটর মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, বৈশ্বিক মহামারীর এই ক্রান্তিলগ্নে অনলাইন শিক্ষা কার্যক্রম কলেজ কর্তৃপক্ষের একটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। আর্থ সামাজিক অবস্থায় পিছিয়ে থাকা এলাকায় অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা সত্যি এক বিশাল চ্যালেঞ্জ। সম্মানিত অধ্যাপকবৃন্দের আন্তরিক অংশগ্রহণ আর সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যেই অনলাইন শিক্ষা কার্যক্রমের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তার সফল সমাধানের পথে হেঁটেছি আমরা। ভিডিও এডিটিং, ফেসবুক প্রিমিয়ারিং, জুম অনলাইন ক্লাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ হয়েছে আজ। স্যারদের আন্তরিকতা স্মরণীয় হয়ে থাকবে স্মৃতির পাতায়।
উল্লেখ্য, অক্টোবর মাসের শুরু থেকে সরকারি দিগেন্দ্র বর্মন কলেজে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু হয়েছে।