সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর এর আয়োজনে বৃহ¯পতিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমির লোকসংস্কৃতি সংগ্রহশালায় এই কর্মশালটি অনুষ্ঠিত হয়।
সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক শাহানাজ বেগম নীনার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো.মাহবুব আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুনামগঞ্জ জেলা শস্যের বিপণনের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। সরকার শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তাই সরকারের পাশাপাশি কৃষক ও ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে ।
ফিল্ড অফিসার তানজিনা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো.লুৎফুর রহমান, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.জাহেদুল হক প্রমুখ।
উল্লেখ্য কর্মশালায় বিভিন্ন উপজেলার কৃষক, ব্যবসায়ী, আমদানীকারক, রপ্তানিকারক, প্রক্রিয়াজাতকারীসহ সরকারি বেসরকারি দপ্তরের ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।


