স্টাফ রিপোর্টার
‘সাদাছড়ির উন্নতি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ১২ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে স্মার্ট সাদাছড়ি এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রেরিত শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ প্রতিবন্ধীদের যে কোন ধরণের সেবার জন্য প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানান।


