দ. সুনামগঞ্জ আব্দুল মজিদ কলেজে নবীনবরণ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আয়োজনে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কলেজের হল রুমে  কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম’র সভাপতিত্বে ও প্রভাষক মো. নূর হোসেন’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানা ইনচার্জ (ওসি) মো. আল আমিন, প্রভাষক মাসুদুর রউফ পল্লব, প্রভাষক নীহার রঞ্জন তালুকদার, প্রভাষক অজয় দাস, দক্ষিণ  
সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক এইচ এম মোশাহিদ আহমদ, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, প্রভাষক মো. জাফর আলী।
এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল মজিদ কলেজের সাবেক ছাত্র জুনায়েদ আহমদ আবেদ, জাহিদল ইসলাম, দ্বাদশ শ্রেণীর ছাত্র সাদিকুল ইসলাম, রাজমিনা আক্তার, তাছমিন আক্তার, মো. মাছুম মিয়া, স্মৃতি রাণী দাস, মো. তারেক ইসলাম, ছালেহ আহমদ সৌরভ প্রমুখ।