আব্দুল্লাপুর রাধামাধব জিউড় আখড়া পরিচালনায় নতুন কমিটি গঠন

আব্দুল্লাপুর শ্রীশ্রী রাধামাধব জিউড় আখড়া পরিচালনায় নতুন কমিটি গঠন করা হয়েছে। অমরচাঁন দাস টুকনকে সভাপতি ও রিন্টু দাসকে সাধারণ সম্পাদক করে শনিবার এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবন্দরা হলেন, উপদেষ্টা কুমেদ দাস, সুনীল দাস, কৃষ্ণা দাস, মহেশ দাস ও ঝুলন দাস, সহ সভাপতি কবিন্দ্র দাস, বিনয় ভুষন দাস, সহ সাধারণ সম্পাদক রাম কানাই দাস, কোষাধ্যক্ষ বিনয় দাস, সাংগঠনিক সম্পাদক রাসেন্দ্র দাস, প্রচার সম্পাদক লক্ষণ দাস, দপ্তর সম্পাদক সিদ্ধার্থ দাস, সদস্য খোকা দাস, সুধাংশু দাস, ভানু ঘোষ, নিরঞ্জন দাস, অখিল দাস। কমিটি গঠনের উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, পূজা বিষয় সম্পাদক স্বপন কুমার দাস ও স্থানীয় ইউপি সদস্য জহুর আলী প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)