বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন,‘বস্তনিষ্ট সংবাদ পরিবেশন করে দৈনিক সুনামগঞ্জের খবর আজ দেশ ও বিদেশের পাঠকের মনে স্থান করে নিয়েছে। দীর্ঘ ৪ বছরের পথ চলায় ওই কাগজটি ধীরে ধীরে তাঁর অভিষ্ট লক্ষ্যে পৌছে যাচ্ছে। মা, মাটি ও মানুষের কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে কাজগটি সুনাম অর্জন করেছে।’
শনিবার বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক সুনামগঞ্জের খবর এর বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজু’র আয়োজনে ৪র্থ বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক বিশ্বনাথ প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সুনামগঞ্জের খবর এর বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর অগ্রগামী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক সিরাজুল ইসলাম সিরাজ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মধু মিয়া, গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী পি.কে.দে পিংকু, সমাজসেবক আশিকুর রহমান, দৈনিক প্রথম আলো ও উত্তরপূর্ব বিশ্বনাথ প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক বিশ্বনাথ প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ, ডেইলি বিশ্বনাথ ডট কম সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন, দৈনিক সিলেট বাণী বিশ্বনাথ প্রতিনিধি অসিত রঞ্জন দেব, দৈনিক বাংলাদেশ সময় বিশ্বনাথ প্রতিনিধি মো. নূরউদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম, সাপ্তাহিক সিলেট প্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি আবুল কাশেম, জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক বেলাল আহমদ ইমরান, দৈনিক প্রথম আলো বন্ধু সভার সাধারণ সম্পাদক নবীন সুহেল, আলোক চিত্রী সফিকুল ইসলাম সফিক।


