সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে আটক ১২

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর থানা পুলিশ শনিবার রাত ও রবিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বহনের দায়ে দুই জনকেসহ বিভিন্ন মামলার ১২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। এর ১১ জনকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সদর থানা পুলিশ  
জানায়, রবিবার ৩ দিনের সাজাপ্রাপ্ত শহরের বড়পাড়ার আব্দুল কদ্দুছের ছেলে মিজানুর রহমান (৩৮), হাছননগরের মোকসেদ আলীর ছেলে ফয়সল মিয়া (৩০),  শনিবার রাতে ১২ লিটার মদসহ আরপিন নগরের মোহাম্মদ আলীর ছেলে আশিক মিয়া (২৬), ১০ লিটার মদসহ সদরগড় গ্রামের রেনু মিয়ার ছেলে সাইফুল  ইসলাম (২৩), রবিবার শহরের হাছনর থেকে পলাতক আসামী হিসাবে ধর্মপাশার সেলবরসের ফখরুল ইসলামের ছেলে মাসুক মিয়া (২০),  শহরের মল্লিকপুরের মোকসেদ আলীর ছেলে আশরাফুজ্জামান (৩০), উত্তর আরপিননগরের আব্দুল হাদীর ছেলে জোহা মিয়া (২৭),  মাইজবাড়ির মখলিছ মিয়ার ছেলে সামছুল ইসলাম (২৮),  আরপিন নগরের মৃত মইনউদ্দিনের ছেলে  সোনা মিয়া (৪৫), সদরগড়েরর চাঁন মিয়ার স্ত্রী সরুপা বেগম (৩০), সদরগড়ের জমধর আলীর ছেলে অঅব্দুল কাদির (৬০), ও ডুলপশি গ্রামের আলাউদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩২) কে পুলিশ আটক করে। আব্দুর রাজ্জাক ছাড়া সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।