স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের জলিলপুর গ্রামের বাসিন্দা নিহত কলেজছাত্র এনামুলের হত্যাকান্ডের স্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা। রবিবার বিকাল সাড়ে ৫টায় ধনপুর ইউনিয়নের কাটাখালি বাজার এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (সার্কেল) কানন দেবনাথ ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় জনগণ এবং মামলার স্বাক্ষীদের সাথে কথা বলেন। এনামুল হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন তিনি। পরিদর্শনকালে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান সাথে ছিলেন।
এই ঘটনায় আজ সকাল ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে নিহত এনামুলের চাচা আব্দুর নুর জানিয়েছেন।


