দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের নেতৃত্বে নৌকা যোগে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বেতকোনা, সাপেরকোনা, ব্রাহ্মনগাঁও, মৌখলা, মৌগাঁও গ্রামের বন্যার্তদের মাঝে চাল, ডাল, সয়াবিন তেল, চিনি ও সাবান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারি মো.আসাদ আলী সহ প্রমুখ।