স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের লবজান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল সত্তার। সোমবার তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান সামছুল আবেদীনের কাছ থেকে যোগদানপত্র গ্রহণ করে কর্মক্ষেত্রে যোগদান করেছেন।
আব্দুল সত্তার এর আগে সদর উপজেলার হাজী লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ে ২০০০ ইংরেজি সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৯ থেকে ২০১১সাল পর্যন্ত শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে একই বিষয়ের শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০১১ সাল থেকে চলতি বছর পর্যন্ত সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল সত্তার।
- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ
- বিএনপি নেতা জমিরুল হকের মাতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক


