স্টাফ রিপোর্টার
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই শ্লোগান নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা ও জাতির পিতাকে অবমাননার প্রতিবাদে সরকারি কর্মকর্তা কর্মকর্তা কর্মচারিদের উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারের প্রতিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের কঠোর বিচার দাবি করেছেন।
শনিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ ওয়াহিদুজজামান শিকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. আমিরুল ইসলাম, পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. আলামিন, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মাশহুদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএমএ’র সাংগঠনিক সম্পাদক সম্পাদক ডা. সৈকত দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সারাদেশে মুক্তিযোদ্ধাসহ নানা বিষয়ে ভাস্কর্য রয়েছে। কিন্তু দেশের চিহিৃত একটি গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য নির্মাণের শুধু বিরোধীতাই নয়, তাঁর ভাস্কর্য ভাঙার ধৃষ্টতা দেখিয়েছে, এটি ক্ষমার অযোগ্য।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটি চেতনার নাম। এই চেতনা একজন বাঙালি বেঁচে থাকা পর্যন্ত মুছে যাবে না।
- শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
- জেলা আওয়ামী লীগকে ‘অযোগ্য’ বললেন মুকুট


