সুনামগঞ্জ অফিসার্স ক্লাবের সংস্কার কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ অফিসার্স ক্লাবের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ২টায় সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, জেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ অফিসার্স ক্লাব, এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।